বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা

নূরুন নবী
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯১ Time View

রাজশাহী প্রতিনিধি::রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মাহাবুবা খাতুন নীলা ও তার বাবা এক নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার হাত থেকে মুক্তি চেয়ে গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন।

নীলা অভিযোগ করেন, গত এক বছর আগে আমার বান্ধবী জান্নাতুল ফেরদৌসি চৈতী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যান। কিন্তু পরবর্তীতে সেই অলংকার ফেরত চাইলে চৈতী তা দিতে অস্বীকৃতি জানান এবং নীলাকে প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়ে নীলা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

থানায় অভিযোগ করার পর চৈতী স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিতে বাধ্য হন। এরপর থেকেই চৈতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক প্রচারণা শুরু করেন। সর্বশেষ গত *২১ জুন ২০২৫* তারিখে তিনি নীলা ও তার বাবার বিরুদ্ধে একটি নাটকীয় ও মিথ্যা মামলা দায়ের করেন।

নীলা বলেন, *“আমি ও আমার বাবা আইনপ্রণেতাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা চাই সত্যের জয় হোক এবং আইন যেন মিথ্যার কাছে পরাজিত না হয়। আমরা শুধু ন্যায়বিচার চাই।”*

তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে বলেন, *“আপনারা যেন সত্য ঘটনাটি সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরেন।

মামলার বিষয়ে তদন্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এর বেশি কিছু বলতে পারছিনা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category