শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার

মোঃ কামাল হোসেন প্রধান
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

জেলা প্রতিনিধি নরসিংদী:: নরসিংদীতে অদ্য ২ জুলাই বুধবার দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেফতারকৃত ব্যক্তি জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি,শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এছাড়াও অদ্য ২/৭/২৫ ইং বুধবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকায় দুলালপুর ইউনিয়নে এর লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজির এর কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেন শিবপুর মডেল থানার পুলিশ।

এরা হলো ১) দৌলত হোসেন(৩৮)পিতামৃত সফিজ উদ্দিন সাং-চরআলিনগর ২) খোরশেদ আলম পিতা-মৃত ইসরাফিল সাং-চরসিন্দুর থানা-পলাশ ৩)ফারুক (৪৫)পিতা মৃত রাফিজ উদ্দিন সাং হরিনারায়নপুর থানা মনোহরদী ৪) আলামিন (৩৮)পিতা নুর ইসলাম সাং-মানিকদী ৫) মুকসিন (৪৪)পিতা মৃত আলাউদ্দিন সাং-শিমুলিয়া ৬)সেলিম (৩৫)পিতা গোলজার হোসেন ৭।সুরুজ (৫২)পিতা মৃঃ আলী আহমেদ উভয় সাং-লাখপুর থানা শিবপুর। উক্ত আসামিদেরকে জুয়া আইনে প্রসিকিউশন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category