বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

উজ্জ্বল রায়
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

জেলা প্রতিনিধি ::নড়াইল থেকে:
নড়াইল জেলার লোহাগড়া থানার কালনাগ্রামের লোহাগড়া পৌরগেট সংলগ্ন শামীম এন্টারপ্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

বুধবার (২৬ মার্চ)এসময় তার হেফাজত থেকে একশত পিস কমলা রঙের এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার এস.আই (নিঃ) মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম মৃধা, কং/মো. খায়রুল ইসলাম এবং কং/মোল্যা মহব্বত।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে পলাশ মোল্যা (৩৮)।

তবে তার সহযোগী লোহাগড়া থানার দক্ষিণ লংকারচর গ্রামের সাহেদ আলী সরদারের ছেলে মো. রুবেল সরদার (৩৭) পালিয়ে যেতে সক্ষম হয়।এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category