বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর কাল নিজ জেলায় আসছেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৭ Time View

নীলফামারী প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নীলফামারী আগমনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। কাল ১৭ই মে তার আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজমান করছে।

নীলফামারী জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর জন্মভূমি নীলফামারী আগমন উপলক্ষে নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। এছাড়া ১৮ ও ১৯ মে তিনি ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। এছাড়াও প্রস্তুতি সভা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে মাইকিং এবং ব্যানার-ফেস্টুন স্থাপন।

সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল হোসেন বলেন, প্রিয় নেতা প্রকৌশলী তুহিন ভাইয়ের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার মতো একজন অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদকে পেয়ে আমরা নতুনভাবে উচ্ছ্বাসিত। তার হাত ধরে নিশ্চিত হবে এ জেলার আগামীর উন্নয়ন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, তুহিন ভাইয়ের আগমন বিএনপির তৃণমূলকে আরও শক্তিশালী করবে। নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা এই আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার বলেন, তুহিন ভাইয়ের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা আমাদের অহংকার, তার আগমনে পুরো নীলফামারী জেলা বিএনপি এক নতুন আবেগে ভাসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category