শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৫ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত।

৫ মে সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

৫ মে সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপরে আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুজনের আইনজীবী এ্যাড. ফজলে রাব্বী বকুল বলেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম।

কিন্তু আদালত তা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় গত ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা। সাবেক এমপি সুজনকে ৪র্থ এবং তার বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা এ্যাড. মওদুদ আহমেদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category