বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮০ Time View

বার্তা সম্পাদক ঠাকুরগাঁও::ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৬ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থীরা।

দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবাপ্রার্থীদের। হরিপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে এসিল্যান্ড পদটি শূন্য আছে।

এর আগে কর্মরত এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার অন্যত্র বদলি হওয়ায় হরিপুর উপজেলার লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করলেও তিনি এখন অন্যত্র চলে গেছেন। যার ফলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও এখন শূন্য।

আব্দুল আলিম নামে একজন বলেন, এক মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। ইউএনও বা এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে।

হরিপুর উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, হরিপুর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনা-বেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেকসময় আটকে থাকে।

বকুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, কয়েকমাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবাগ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসিল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়।

সবাই দ্রুত মিউটেশন সেবা পাবে। হরিপুর উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান সাংবাদিকদেরকে বলেন, এসিল্যান্ড পদে পদায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানানো হয়েছে।

বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমার আইডি তৈরি হলে জমি সংক্রান্ত মিউটেশন সেবা চালু হবে। আশা করছি, দ্রতই জটিলতা কেটে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category