রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় নেই গণশৌচাগার, হাসপাতালই এখন শেষ ভরসা

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৬ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার রুহিয়া থানা শহরে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ এই শহরে নেই কোনো গণশৌচাগার। ফলে পথচারী ও যাত্রীদের প্রাকৃতিক চাহিদা মেটাতে হাসপাতাল চত্বরই এখন ভরসা, যা স্বাস্থ্যসেবা ও পরিবেশ দুটোকেই করছে হুমকির মুখে।

বিশেষ করে রুহিয়া চৌরাস্তায় প্রতিদিন শত শত যাত্রী ওঠানামা করলেও সেখানে নেই কোনো পাবলিক টয়লেট। পুরুষরা কোনোভাবে হাসপাতাল এলাকায় প্রয়োজন মেটালেও নারী ও শিশুরা পড়ছেন চরম অসুবিধায়। এতে করে একদিকে যেমন পরিবেশ হচ্ছে দূষিত, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।

হাসপাতাল চত্বর দিনভর ব্যবহৃত হচ্ছে পাগলু, ভ্যান ও সিএনজি স্ট্যান্ড হিসেবে, ফলে রোগীদের চিকিৎসা নিতে গিয়ে পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। স্থানীয়রা জানায়, এ বিষয়ে বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

রুহিয়া হাসপাতালের এক কর্মচারী জানান, বহিরাগতদের দ্বারা হাসপাতাল চত্বর নোংরা হয়ে যাচ্ছে,পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দা ইমরান রানা বলেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় টয়লেট না থাকা লজ্জাজনক ও স্বাস্থ্যহানিকর। ঠাকুরগাঁও জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল বাসার মো: সায়েদুজ্জামান বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদ ও থানাকে জানানো হয়েছে, এবং স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, “জনগণের প্রয়োজন বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়া যেতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category