বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা ইমাজিং পুরুষ ও মহিলা দল চট্টগ্রাম সফর উপলক্ষ্যে সিএমপি কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাবলু বড়ুয়া
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View

চট্টগ্রাম প্রতিনিধি ::অদ্য ১৭/০৪/২০২৫ ইং বিকাল ০৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়ের সভাপতিত্বে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা ইমাজিং পুরুষ ও মহিলা দল চট্টগ্রাম সফর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সংক্রান্তে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা পরামর্শ/নির্দেশনা সম্পর্কে আগত সকলকে অবহিত করেন। তিনি উক্ত ক্রিকেট খেলা সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা/পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। এছাড়াও তিনি সকল সংস্থাকে একযোগে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এসময় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সমন্বয় সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত) ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, র‌্যাব-৭, ডিজিএফআই, রেলওয়ে পুলিশ, এপিবিএন, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, বিসিবি, বিআরটিএ, বিটিসিএল, সিভিল এভিয়েশন ও ভেনু ম্যানেজার এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

*সভায় গৃহীত নিরাপত্তা নির্দেশনা*
নিরাপত্তার স্বার্থে শুধু মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোন বস্তু (ভ্যানিটি ব্যাগ, ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্স, ইত্যাদি) সাথে নিয়ে আসা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category