শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

জাল বন্দোবস্তের কাগজ দিয়ে বাজার দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৫ Time View

পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার জোর করে দখল করার পায়তারার অভিযোগ উঠেছে।

এ বাজারে প্রায় ৫০ টি দোকান রয়েছে। স্থানীয়রা জানান বড় শিবার ৭ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন চৌকিদারের পুত্র হানিফ চৌকিদার (৫০) হাজির হাট বাজারের কাগজপত্র নকল করে দখল করার চেষ্টা চালাচ্ছে।

বড়শিবা হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদা বেগম জানান এই বাজারটি প্রায় ৪০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার। স্থানীয় হানিফ চৌকিদার বন্দোবস্তের নকল কাগজপত্র করে এই বাজারটিকে বহু বছর পূর্ব থেকে দখল করার পায়তারা চালিয়ে আসছে।

এর পরিপ্রেক্ষিতে আমরা গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা বরাবর একটি অভিযোগ করলে তিনি তদন্ত করে রিপোর্ট দেন, সেখানে উল্লেখ আছে হানিফ চৌকিদারের নামে কোন বন্দোবস্তের ফাইল উপজেলা ভূমি অফিসে নেই।

রাশিদা বেগম আরো‌ জানান বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিসে একটি অভিযোগ করলে ২৩মে শুক্রবার ১২টার সময় বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম সরেজমিনে তদন্ত করতে আসেন। নজরুল ইসলাম সরেজমিন তদন্ত করে সাংবাদিকদের জানান হাজির হাট বাজারে ৪০ থেকে ৫০ টার মত দোকান আছে, মানুষ ব্যবসা-বাণিজ্য করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category