শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭ Time View

চট্টগ্রামে ইমরানের হাতে হুইলচেয়ার তুলে দিলেন মানবতার ফেরীওলা সাঈদ আল নোমান

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-নগরীর হালিশহরের বাসিন্দা কুলসুম বেগমের সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ইমরানের হাতে একটি হুইলচেয়ার পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম–১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।

মঙ্গলবার ১০ মার্চ ২০২৬,মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ইমরানের ছবি ও তার চলাচলের কষ্টের কথা জানতে পেরে মানবিক সহায়তার অংশ হিসেবে এমপি সাঈদ আল নোমান তার চলাচল সহজ করতে এই হুইলচেয়ারটি উপহার দেন।

সাঈদ আল নোমান বলেন,“সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব।তাদের অবহেলার চোখে নয়, সমান মর্যাদা ও ভালোবাসা দিয়ে দেখতে হবে। একটি সহানুভূতিশীল সমাজই পারে সবার জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।

এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল,নান্নু চৌধুরী,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক,স্বেচ্ছাসেবক আহবায়ক মো:তারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category