বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ Time View

গৌরীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মোঃ মনিরুল ইসলাম খান,ময়মনসিংহ:-ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও চারবারের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের নিজ বাড়ি তাত্রাকান্দায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের স্থানীয় নেতা।পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা রমজান হোসেন খান জুয়েল, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন,গৌরীপুর পৌর বি এন পির আহ্বায়ক আলী আকবর আনিছ,গৌরীপুর উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ,মোঃ আবদুর রহমান বাবুল যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,যুগ্ন আহ্বায়ক ফারুক আহাম্মেদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার,জয়নাল আবেদীন খোকন, মেহেদি হাসান রতন,উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা,সাবেক ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ আতাউর রহমান তারা মিয়া,মোঃ আতাউর রহমান আল আমিন,আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্চাসেবক দল,মোঃ আবদুল কাদির সদস্য সচিব গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ সাদ্দাম হোসেন তালুকদার সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেরা ছাত্রদল,মোঃ মনিরুজ্জামান মানিক সদস্য সচিব গৌরীপুর উপজেলা ছাত্রদল,এছাড়া ও উপস্হিত ছিল যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেন।

এছাড়া এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নির্বাচনী ভাবনা শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুর রহমান বাবুল।অনুষ্ঠানে তারা উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলেন।মোঃ আবদুর রহমান বাবুল বলেন,গৌরীপুরে বি এন পি সহ তার বিভিন্ন অঙ্গ সংগঠন ধানের শীর্ষের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসের নেতৃত্বে ঐক্যবদ্ধ তাদের মধ্যে কোন বিভাজন নাই।আগামী নির্বাচনে বিপুল ভোটে তারা ধানের শীষের নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে বিজয়ী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category