শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

গোপালগঞ্জে বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার গুরুতর আহত

মোঃ শিহাব উদ্দিন
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫৭ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি::আজ ০৩ জুলাই , দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ষ্টার এক্সপ্রেস পরিবহনের একটি বাস পয়সার হাট থেকে কোটালীপাড়া থানাধীন বান্দাবাড়ী ইউনিয়নের হরিনহাটী খানবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যশোরের ট ১১-৫২৭৪ নম্বর কভার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে কভার ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় কভার ভ্যানের ড্রাইভার জসিম মিয়া (৪৫), যিনি যশোর জেলার বাসিন্দা, মাথা ও পায়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষে জড়িত ষ্টার এক্সপ্রেস বাসটি দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। কভার ভ্যান ঘটনাস্থলে অবস্থান করছে।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category