শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মোঃ শিহাব উদ্দিন
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৫২ Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি::গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, সে সেদিন সকালে কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরস্থ যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হয় তার মেয়ে। তবে দিন শেষে সে বাড়ি না ফেরায় সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেয়েটির বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সামান্য লম্বাটে, মাথার চুল কালো এবং আনুমানিক ১৮ ইঞ্চি লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গায়ে কালো রঙের গেঞ্জি।

পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ টুই কর্মকার সম্পর্কে কোনো তথ্য পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে: ০১৯৩৪৩১৮১৪১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category