সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

গাঁজা মোটর সাইকেল সহ ১ জন গ্রেফতার

আব্দুর রাজ্জাক
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৫ Time View

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সাকিনস্থ ৪ নং ওয়ার্ড জনৈক হাবিব ভূইয়ার বসত ঘরের সামনে।
সূত্রে জানা যায় রোজ শনিবার ৯ই আগষ্ট ২০২৫ইং তারিখে ২.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/শহীদুল ইসলাম,অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা’র নেতৃত্বে এসআই/মাহবুব আলম সরকার, এএসআই(নিরস্ত্র)/শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল হইতে ধৃত আসামী (১)মোঃ আরমান মিয়া (২১), পিতা-মোঃ মাসুম মিয়া, মাতা-রিনা বেগম, সাং-কালাছড়া, ইউপি-বিষ্ণুপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হইতে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করে । উক্ত আলামত বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয়।

ধৃত আসামীকে উক্ত আলামত সহ গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে তাহার সহযোগী পলাতক আসামী- (২) মাসুম মিয়া (২৪), পিতা-শাহ আলম, মোঃ ইয়াসিন (৩০), পিতা-শাহ আলম, উভয় সাং-পশ্চিম কালাছড়া, (৩) মোঃ আরিফ (২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, (৪)মোঃ হাবিব ভূইয়া (২৮), পিতা- হাজী বিলাত আলী ভূইয়া, উভয় সাং-দুলাল পুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নাম ঠিকানা প্রকাশ করে।

এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন বিজয়নগর থানা এলাকা মাদক সেবন বন্ধে,মাদক কারবারী বন্ধে,অন্য এলাকা হইতে যাহাতে বিজয়নগর থানা এলাকা থেকে মাদক নিয়ে যাওয়া বন্ধে এর অংশ এই অভিযান। বিজয়নগর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; জি আর নং-৩২০, তারিখ- ০৯ আগস্ট, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয়।

ধৃত আসামী, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামি বিজ্ঞ আদালতের মাধ্যমে কোট হাজতে সপোর্দ করা হয়েছে। বিজয়নগর থানা এলাকা আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল. আছে.এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category