শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ

সাধীন আলম হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৭ Time View

নাটোর প্রতিনিধি::নাটোরের লালপুরে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন ২০২৫) উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস লালপুর উপজেলার সভাপতি মো. মেহেদী হাসান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন অতিথি ও শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক রানা, সহসভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, সহকারী কমিশনার মো. গাওছুল আজম ও কাজী মো. আলী জিন্নাহ, সদস্য মো. ফজলুর রহমান ও মো. রেজাউল করিম, নাটোর জেলা কাব প্রশিক্ষক মাসুমা আক্তার লাবনী, উপজেলা স্কাউট লিডার মো. হারুনুর রশিদ ও উপজেলা কাব লিডার মেহেদী হাসান বুলবুল।

পরে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে অংশগ্রহণ করেন উপজেলার ৩০ বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী স্কাউট সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকগণ।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক এবং বিভিন্ন স্কাউটদের মধ্যে অন্যান্য পদক তুলে দেওয়া হয়। এ সময় তিনি দেশব্যাপী আয়োজিত ৫২৭টি জায়গায় একযোগে কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category