শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কাজিপুরে অন্য রকম বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থী সম্মাননা ও ফলাফল প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

কাজিপুরে অন্য রকম বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থী সম্মাননা ও ফলাফল প্রকাশ

লিমন খান,কাজিপুর(সিরাজগঞ্জ):- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান অন্য রকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ-এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,শিক্ষার হার বৃদ্ধি করতে পারলেই দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।মানুষের কল্যাণ ও সমাজসেবায় কাজিপুরের অন্য রকম বিদ্যানিকেতন ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছে। শিক্ষক ইয়াছিন আলীর দক্ষ নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি ক্রমেই এগিয়ে যাচ্ছে।

বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক হানিফ উদ্দিন এবং অন্য রকম বিদ্যানিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক ইয়াছিন আলী।

ইউএনও আরও বলেন,আমাদের সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়,নৈতিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষার দিকেও মনোযোগী করতে হবে।বাল্যবিবাহ থেকে মেয়েদের বিরত রাখতে সবাইকে সচেতন হতে হবে।বাল্যবিবাহের কারণে মেয়েরা পুষ্টিহীনতাসহ নানা সমস্যায় ভুগছে।পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category