শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

কক্সবাজার মহেশখালী থেকে পাচার অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক ২

জামাল উদ্দীন
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৬ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড় কে শুক্রবার (২ মে) বিকাল ৪টার চেকপোস্টে তল্লাশি চালিয়ে নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজন অস্ত্র ব্যবসায়ীক আটকসহ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে আগে থেকে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ০৬টি শ্যুটার গান, ০১টি দেশীয় তৈরী রাইফেল ও ০১টি এক নলা বন্ধুক।

আটককৃত আসামিরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ন ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও

মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ে এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category