বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার উখিয়ায় সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

জামাল উদ্দীন
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৯ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।
আটক নারীরা হলেন মোছাম্মৎ গোলজাহার (৩২),স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মৎ কুলছুমা (২৮),স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।

বিজিবি জানান, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category