শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

এইচএসসি পরীক্ষার প্রথমদিন যশোর বোর্ডে পরীক্ষা দেয়নি দেড় সহস্রাধিক পরীক্ষার্থী

মনির হোসেন
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৬ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোর শিক্ষা বোর্ডেও বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। জেলায় প্রথম দিনের পরীক্ষাতেই ১ হাজার ৬৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যশোর শিক্ষা বোর্ডে ২৪০টি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৯৪৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ৩১১ জন। অনুপস্থিত ১ হাজার ৬৩৮ জন।

অনুপস্থিত হওয়া পরীক্ষার্থীদের খুলনায় ৩৫৬, বাগেরহাটে ১২৬, সাতক্ষীরায় ১৯৮, কুষ্টিয়ায় ২০১, চুয়াডাঙ্গায় ১২৭, মেহেরপুরে ৬২, যশোরে ২১৯, নড়াইলে ৬৮, ঝিনাইদহে ২০৮ ও মাগুরায় ৭৩ জন রয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও পরীক্ষা সংক্রান্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।#
প্রেরক:-মোঃ মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২৭/০৬/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category