বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন বিএনপি নেতা এ্যাড. মোঃ মেহেদী হাসান

মোঃ শান্ত খান
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪২৪ Time View

বিশেষ প্রতিনিধি::আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান।

আজ বুধবার এক বার্তায় এই দোয়া ও শুভকামনা জানান বিএনপি নেতা এডভোকেট মেহেদী হাসান।

এসময় তিনি বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। আজ তোমরা শুধু একটি পরীক্ষা দেবে না, তোমরা গড়ে তুলবে স্বপ্ন, তৈরি করবে ভবিষ্যৎ। এই পরীক্ষা তোমাদের অধ্যবসায়, ধৈর্য ও মেধারই প্রতিফলন।

বিএনপি নেতা এডভোকেট মেহেদী হাসান বলেন, সফলতা-ব্যর্থতা জীবনের অংশ, কিন্তু চেষ্টার কোনো বিকল্প নেই। নিজের উপর আস্থা রাখো, তোমার প্রস্তুতি যথেষ্ট। সততা ও নিষ্ঠার সাথে লড়াই করো, অসাধু পন্থা ক্ষণিকের সমাধান, কিন্তু স্থায়ী ধ্বংস। পরীক্ষার চেয়ে বড় হলো জীবন, সুস্থ থাকো, ইতিবাচক চিন্তা করো। তোমাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, সমাজ ও দেশের গর্ব। তোমাদের হাত ধরেই আমরা দেখতে চাই একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও উন্নত বাংলাদেশ।

তিনি বলেন, রাষ্ট্র, সরকার ও আমরা তোমাদের পাশে আছি। শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র নিরলস কাজ করছে। এবার তোমাদের পালা-আলো ছড়াতে। পরীক্ষা শেষে ফল যা-ই হোক, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মানুষ হওয়ার পরীক্ষা। সেখানে যেন তোমরা সর্বোচ্চ নম্বর পাও।

তিনি আরো বলেন, আপনারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ সবাই যেন মানবিক মানুষ হতে পারেন, আমরা বিএনপি’র পক্ষ থেকে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন এই এইচএসসি পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হতে পারেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে আপনাদের নেতৃত্বে আসার জন্য আমরা স্বাগত জানাই, ভবিষ্যৎ ছাত্র রাজনীতি যেন মেধাবীদের হাত দিয়ে নেতৃত্বে আসে, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category