শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

উখিয়া-টেকনাফে গহীন পাহাড়ে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র মাদক জব্দ

জামাল উদ্দীন
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬০ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি ::কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে হ্নীলা ইউনিয়ন বাহার ছড়া গহীন পাহাড়  দীর্ঘ‌ ৮ ঘন্টা‌‌   মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে র‌্যাব ও যৌথ-বাহিনী অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ১২ রাউন্ড তাজা গুলি ও কার্তুজ, ইয়াবা সহ বিপুল পরিমাণ দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার( ৮মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিকালে সাড়ে ৩ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার জেলা একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টি মত অপরহণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩০ টির মত ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলা সংঘটিত হয়েছে।

গোয়েন্দা তথ্যমতে টেকনাফ ও উখিয়া উপজেলায় অপহরণকারীরা ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফ উপজেলার মধ্যে রঙ্গীখালী, আলীখালী ও জাহালিয়া পাড়ার গহীন পাহাড়ে রাখে। এসব পাহাড়ী গহীন এলাকা গুলো আইন-শৃঙ্খলা বাহিনী  দুর্গম হওয়াতে সন্ত্রাসী ও অপহরণকারীদের নিরাপদ আশ্রয় মনে করে। এসব অপহরণকারী ও সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে আমরা বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের পাশাপাশি টেকনাফ উপজেলা সকল কর্মরত সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল।

তিনি আরোও বলেন, সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাই। সেখানে তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত মাদক ১০০ গ্রাম গাজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং ২টি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১১টি গুলি, ১টি অস্ত্র তৈরীর যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু, ৩টি কিরিজ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category