সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

আক্কেলপুরে আ”লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার

নিরেন দাস
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

জয়পুরহাট প্রতিনিধি::জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন ওরফে স্বাধীন মাস্টারকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয় থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার নামে জয়পুরহাট সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category