রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

❝ত্যাগের আলো❞ শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬০ Time View

❝ত্যাগের আলো❞ শিশুদের মুখে হাসি— সিটি রেড ক্রিসেন্টের ব্যাতিক্রমী ঈদ আয়োজন

বাবলু বড়ুয়া,শেষ সংবাদ:-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের উদ্যোগে ঈদুল আজহার তাৎপর্য ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ❝ত্যাগের আলো❞ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেয় একঝাঁক নিবেদিতপ্রাণ যুব স্বেচ্ছাসেবক,যারা সারাদিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটায়।আয়োজনের মধ্যে ছিল অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো,করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যান্নভোজের আয়োজন।

দেওয়ানহাট কলেজ ইউনিটের দলনেতা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আ. ন. ম. তামজীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অপরাজেয় বাংলাদেশের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী,রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সাংবাদিকগন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়,এটি মানবিক মূল্যবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।যুব স্বেচ্ছাসেবকদের এই প্রয়াস ভবিষ্যৎ নেতৃত্বের প্রেরণা জোগাবে।”

আয়োজকেরা জানান,ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category