শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের : ৪র্থ দিনের মত বেনাপোলে কলম বিরতি পালিত

মনির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫২৮ Time View

বেনাপোল প্রতিনিধি::জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলম বিরতির বৃহস্পতিবার চতুর্থ দিন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির সাথে একত্বতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চতুর্থ দিনের মত আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কলম বিরতি পালিত হয়েছে। কাস্টম হাউসে আমদানি-রফতানি সংক্রান্ত কোনও শুল্কায়নের কাজ হয়নি। অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের টেবিলে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার। এর ফলে আমদানি-রফতানি সংক্রান্ত কোনও বিল অব এন্টি দাখিল করা যায়নি। কলম বিরতির কারণে ১২টা বাজতেই কাস্টমস কর্মকর্তারা কলম বিরতিতে চলে যান। কাস্টমস হাউস থেকে সকল ব্যবসায়ীদেরকে বের হয়ে আসতে দেখা যায়। তবে এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরে লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক আছে বলে জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কলমবিরতির কারণে আমাদের পণ্য খালাসে জট তৈরি হচ্ছে। যদিও পরে কর্মকর্তারা ফাইলে সই করেছেন, কিন্তু ব্যাংক বিকাল ৪টার পর শুল্কের কোনও টাকা জমা নেয় না। এতে পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে।’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকাস্থ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে। প্রেসনোটে আরো জানানো হয়েছে, আগামী ২৭ জুনের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং এনবিআর চেয়ারম্যান অপসারণ করা না হলে আগামী ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন ও সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ পালিত হবে। সার্বিক পরিস্থিতিতে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।#
করা হলে আগামী ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। #

প্রেরক : মো.মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:- ২৬/০৬/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category