শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

১৭ বছর পর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৭৪ Time View

শেখ কামরুজ্জামান( রানা ) :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কোটালীপাড়া উপজেলা ও পৌরবিএনপি শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

আজ (১লা জুন )রবিবার কোটালীপাড়া উপজেলা সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা হতে বিএনপি’র দী বার্ষিক সম্মেলন কে বাস্তবায়নে রূপ দিতে কোটালীপাড়ার ১১ টি ইউনিয়ন সহ পৌরসভার সকল নেতা কর্মী রা খন্ড খন্ড মিছিল নিয়ে কোটালীপাড়া কলেজ মাঠে উপস্থিত হন। নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজের মাঠ লোক সমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়।

কোটালীপাড়া বিএনপি’র আহবায়ক এসএম মহিউদ্দিনের সভাপতিতে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ড, আসাদুজ্জামান (রিপন)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরবিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদিকা জনাব শামা ওবায়েদ। ফরিদপুর বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান ফরিদপুর বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান (সেলিম )ও গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান (রাফি )।
কোটালী পাড়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা।

সম্মেলনের শেষে কেন্দ্রীয় নেতারা কোটালীপাড়া উপজেলা বিএনপি’র কমিটি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন।কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং কোটালীপাড়া পৌর বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category