মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

হোস্টেলের কক্ষে গাঁজা সেবন

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি::কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন।

জানা গেছে, রবিবার (১৩ জুলাই) ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে ‘বিজয় ২৪’ নামক আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন পার্থ ঘোষ। অভিযোগ রয়েছে, সেখানেই তিনি গাঁজা সেবন শুরু করলে একই কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন। পরে হল সুপার সামিউল ইসলামের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর। সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় নষ্ট অথবা অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে জিনিসপত্র হারানোর মতো ঘটনার অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি হলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার ও অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category