শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

হালদার পাড়ের মানুষ নিশ্চিন্তে থাকতে চাই- রাউজানে মানববন্ধনে নদীমপুরবাসী

মিলন বৈদ্য শুভ
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

রাউজান চট্টগ্রাম::উপজেলার ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর (আংশিক) গ্রামে হালদা নদীর ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে গণসমাবেশ ও নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার বিকেলে নদীমপুর হালদার পাড়ের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। তিনি
বলেন, ‘হালদা নদীর ভাঙনে নদিমপুরসহ আশেপাশের এলাকা চরম হুমকিতে রয়েছে। এই ভাঙ্গনরোধে এখনো কোন পদক্ষেপ গ্রহন করা নেয়নি। ফলে এলাকার শত শত মানুষের ঘরবাড়ি, বসতভিটা, জমি নদীতে হারিয়ে গেছে। অবিলম্বে এই ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাজসেবক ফজল করিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তাজ মো. মিয়া মেম্বার, এডভোকেট জিল্লুর রহমান, আবদুল মন্নান মেম্বার, নাছির
উদ্দিন, আবু তাহের, আইয়ুব আলী, মো. কাশেম, নুরুল আবছার সওদাগর, বালী
চৌধুরী, কাজী হেলাল, নুরুল আমিন, নুরুল হুদা, মো. এরশাদ, আবু আহমদ, মো.
তারেক, বাবু চৌধুরী, মো. রাশেদ, মো. খোকন, মো. মাসুদ, নুরুল আবছার, মো.
বাবর উদ্দিন, মো. বাসেক, মো. ফিরোজ। বক্তব্য রাখেন মো. এরশাদ, খোকন,
বাবু, তারেক, আবু মোহাম্মদ, বাবর, রাশেদ, বাসেত, নাঈম উদ্দিন, ফিরোজ
প্রমুখ। প্রতি বর্ষা মৌসুমেই এই এলাকায় নদীর তীব্র ভাঙন দেখা দেয়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী বাঁধ নির্মাণ ও স্থায়ী প্রতিরোধক ব্যবস্থা দাবি করে আসছে, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ

করা হয়নি। বিশেষ করে হালদার পাড়ে কৃষি নির্ভর যারা আছেন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে হালদার ভাঙ্গনে ফসলী জমিগুলো একেবারেই বিলীন হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার।

প্রসঙ্গত, সমাবেশটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস
চেয়ারম্যান, বীর চট্টলার সিংহপুরুষ জননেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের
চৌধুরী-এর নির্দেশনায় ও তার প্রতি শ্রদ্ধা রেখে আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category