মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

সুনামগঞ্জে ইউ/পি চেয়ারম্যান লাভলু আটক

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জের দিরাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা শেষে বের হবার পর পৌর শহরের পুরান বাঘবাড়ি মডেল মসজিদের সামনে থেকে হুমায়ুন রশিদ লাভলুকে (৫০) আটক করেছে দিরাই থানা পুলিশ।

তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ১৯মার্চ(বুধবার ) দুপুর ১টার দিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। সভা শেষ করে বের হওয়ার পর পৌর শহরের পুরান বাঘবাড়ী মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ছিল, সেখানে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন। শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টে গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায়, দিরাইয়ের জগদল ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category