শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি মোহাম্মদ আকবর হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ Time View

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি মোহাম্মদ আকবর হোসেন

কামাল পাশা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি মোহাম্মদ আকবর হোসেন

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলার বিশ্বম্ভরপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষার নতুন দায়িত্ব পেলেন পুলিশ কর্মকর্তা- মোহাম্মদ আকবর হোসেন। তিনি সম্প্রতি বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।

সরাসরি আউটসাইড ক্যাডেট হিসেবে ২০০০ সালে এসআই (নিঃ) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু।দুই দশকের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে।কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠপর্যায়ের কাজের পাশাপাশি আইনি জ্ঞান ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত হয়েছেন।

বিশ্বম্ভরপুর থানায় যোগদানের আগে মোহাম্মদ আকবর হোসেন ছিলেন সুনামগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর। এর আগে তিনি ওসি, ধর্মপাশা থানা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতিটি জায়গায়ই তিনি নিজেকে একজন সৎ, মানবিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মোহাম্মদ আকবর হোসেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানার বারই গ্রামের সন্তান। তিনি বি.কম. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন-যা তাঁর পেশাগত জীবনে আইনি দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে।

বিশ্বম্ভরপুর থানার দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,আমি চাই থানাটি হোক জনগণের ভরসাস্থল। প্রতিটি অভিযোগ যেন ন্যায্যভাবে নিষ্পত্তি হয়— সেদিকেই আমার প্রধান লক্ষ্য। নতুন এই দায়িত্ব তাঁর কর্মজীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। উপজেলার মানুষ আশা করছেন— তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানা আরও সেবামুখী ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category