সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সীমান্তে ঢুকে কৃষক ধরতে গিয়ে বিজিবির হাতে বিএসএফ আটক

জামাল উদ্দীন
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৩ Time View

বাংলাদেশ-ভারত সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল২০২৫) চুয়াডাঙ্গার একটি সীমান্ত পয়েন্টে বাংলাদেশি এক কৃষককে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার সময় দুইজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হন। এ সময় ওই দুই বিএসএফ সদস্য বিজিবির পা ধরে ক্ষমা চান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষীরা অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিকটবর্তী বিজিবি ক্যাম্পের সদস্যরা। স্থানীয় জনতা ও বিজিবি সদস্যদের তৎপরতায় দুজন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—আটক বিএসএফ সদস্যরা বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং তাদের ছাড় দেওয়ার অনুরোধ করছেন। পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রটোকল অনুসরণ করে আটক বিএসএফ সদস্যদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিয়ে সীমান্তে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমান্তে বিজিবির সক্রিয়তা ও কর্তৃত্ব বেড়েছে।

দীর্ঘদিন ধরে বিএসএফের একচ্ছত্র প্রভাব থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category