সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯৮ Time View

সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাতের ৩ আসামি গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধিঃ-সিলেট নগরীর চৌকিদেখীস্থ মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারী মিঠু গোয়ালাকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(১০ মার্চ)রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন,সিলেট এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত)সৌমেন মৈত্র।
গ্রেফতারকৃতরা হলেন—সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো.ফাহিম আহমদ (২১),ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ(১৯)ও মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক।সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্প কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এ ঘটনায় পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।মামলার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)সৌমেন মৈত্রের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মামলার এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেফতার করে। সিলেট এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত)সৌমেন মৈত্র জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category