সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সিরাজগঞ্জ- কড্ডা আঞ্চলিক সড়ক বারকান্দিতে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে চালবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয় । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সিরাজগঞ্জ শহর থেকে কড্ডামুখী ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস বারাকান্দি পৌঁছালে শহরগামী সরকারি চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে চলে যায়। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান – আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category