শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ – সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায়-আলোচনা সভা অনুষ্ঠিত ও সিরাজগঞ্জ জেলা পর্যায়ে সাফল্যে নারী ক্যাটাগরীতে ৫ জনকে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতা – 

শনিবার (৯ ডিসেম্বর -২০২৩)  সকাল ১১ টার দিকে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

স্বাগত বক্তব্যে রাখেন –  উপ-পরিচালকের কার্যালয়  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

এসময়ে- উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার   ফাহিম আল আশরাফ এবং পরিচালনা করেন,ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ,
ব্র্যাক জেলা সমন্বয়ক রইস উদ্দিন,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য নারী সংগঠন নেতৃবৃন্দ  ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন শ্রেষ্ঠ  জয়িতাদের পুরস্কার প্রাপ্ত হন-“জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চররায়পুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা ফারজানা হক,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- সদর উপজেলা হোসেনপুর  উত্তর মহল্লার বাসিন্দা,কারু সমন্বয় স্বত্বাধিকারী- জাকিয়া সরকার,সফল জননী নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- কাজিপুর উপজেলার টেংলাহাটার আমনমেহার গ্রামের বাসিন্দা মোছাঃ শামছুন নাহার রহমান,নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- চৌহালী উপজেলার চৌহালী কলেজ,বৈন্যা গ্রামের বাসিন্দা আমিনা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হলেন- বেলকুচি উপজেলার গাবের পাড়া গাছচাপড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ আলেয়া খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category