বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

সিরাজগঞ্জে আত্নসমর্পণকারী  ৩১৪ সর্বহারার মাঝে প্রধানমন্ত্রীর  আর্থিক অনুদান প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

 


 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ – সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর কার্যালয়ে ৩১৪ জন আত্মসমর্পণকারী সর্বহারা সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান  প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় র‍্যাব-১২ এর সদরদপ্তরে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।জানা যায়, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া কুষ্টিয়া, রাজবাড়ী ও মেহেরপুরের মোট ৭ জেলার ৩১৪ জন আত্মসমর্পণকারী সর্বহারার মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।র‍্যাবের মহাপরিচালক বলেন- আত্মসমর্পণকারীরা যেন আবারও বিপথে না যায়, এজন্য তাদের ও তাদের পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজস্ব কর্মসংস্থানের মাধ্যমে যেন স্বনির্ভর হতে পারে এজন্য তাদেরকে প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

 

এসময়ে সিরাজগঞ্জ  জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার পিএমবার) , সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম.  হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।উল্লেখ্য, চলতি বছরের ২১ মে র‍্যাব-১২ এর সহযোগিতায় এসব চরমপন্থীরা বিপুলসংখ্যক অস্রসহ আত্মসমর্পণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category