সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সিরাজগঞ্জের যমুনা পাড়ে  তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর পাড়ে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। জেলার তাবলীগ জামাতের (নিজাম-সাদ অনুসারী) উদ্যোগে- আয়োজিত এ ইজতেমায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের আগমন ঘটেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়। সিরাজগঞ্জ পৌর শহরের রানীগ্রাম এলাকার যমুনা নদীর তীরে প্রায় ৫০ বিঘা জায়গাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ আঞ্চলিক ইজতেমা।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য ডা.এস এম নাজিম উদ্দিন জুয়েল বলেন -যমুনা নদীর তীরে স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এতে জেলার ৯টি উপজেলার জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের জন্য টয়লেটের ব্যবস্থা,বিশুদ্ধ পানি ও ওজুখানার ব্যবস্থা রয়েছে। সেইসঙ্গে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এ ইজতেমায় জেলায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসলমানেরা  ছাড়াও মেহমান হিসেবে অংশ গ্রহন -বগুড়া,পাবনা, নাটোর,নওগা,টাঙ্গাইল ও মাদারীপুরের তাবলীগ জামাতের মুরুব্বীরা। এছাড়াও ইন্দোনেশিয়া,ভারত ও মালয়েশিয়া থেকে আসা কয়েকটি জামাতের সদস্যরা ইজতেমায় অংশগ্রহন করেছেন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি)মোঃ আরিফুর রহমান মণ্ডল (বিপিএম বার পিএমবার)বলেন-পুলিশ ইজতেমার স্থান সার্বক্ষণিক মনিটরিং করছে। যাতায়াতের রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category