শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সিনিয়ার যুগ্ম মহাসচি রুহুল কবির রিজভী

আব্দুর রাজ্জাক
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১১ Time View

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ::বাংলাদেশ জাতীয়বাদী দল (বি.এন.পি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নির্বাচনে ‘পিআর পদ্ধতি’ চালুর আলোচনা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখেনি, এখন হঠাৎ করে কিছু রাজনৈতিক দল এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এই প্রক্রিয়ায় ভোটারদের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না। কেবল দলের প্রতীকে ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

শনিবার (২৩ আগস্ট২০২৫ইং) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ‘পিআর ও সংস্কার’-এর কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে,তাদের উদ্দেশ্য বিএনপি ভালো ভাবেই বোঝে,তিনি দাবি করেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ ও যারা গণতন্ত্রকে রুদ্ধ করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবেন কেবল সমাজের গুণীজনরা।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ৩০ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা, সাড়ে আট লক্ষ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতা শেখ হাসিনা চালিয়েছেন বাংলাদেশের মানুষের উপর, ভয়ঙ্কর রক্তপিপাসু হাসিনাকে জনগণ পরাজিত করেছে,এখন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে,অবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও নতুন সদস্য সংগ্রহ কার্য্যক্রমের টিম লিডার আহসান উদ্দিন খান শিপন সহ প্রমুখ।

প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category