সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সিএমপি’র বাকলিয়া থানা পুলিশ কর্তৃক কি ০২ টি কভার্ডভ্যান উদ্ধার সহ ০১ (এক) জন ড্রাইভার আটক

বাবলু বড়ুয়া
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি::বাকলিয়া থানার জিডি নং-১২২৩, তাং-২৪/০৩/২০২৫ ইং মূলে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই(নিঃ)/আনোয়ার হোসেন, এসআই(নিঃ)/মোবারক হোসেন, এএসআই(নিঃ)/বুলবুল হোসেন, এএসআই(নিঃ)/জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স কং/৫৩৩০ সুকান্ত কুমার ভৌমিকসহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক, ২নং রোড পোর্ট সিটি সংলগ্ন খালপাড় এডভোকেট আজিজ সাহেবের কলোনীর সামনে পাকা রাস্তার উপর অসৎ উদ্দেশ্যে আত্মসাৎকৃত মালামাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় ছোট কভার্ডভ্যানের চালক আসামী ১। মোঃ বেলাল (৫৩)’কে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কভার্ডভ্যানের চালাক মোঃ জুয়েল (৩৫) কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত আসামী মোঃ বেলাল এর হেফাজত হতে চোরাই মালামাল তথা চিনি বোঝাই রেজিঃ নং-চট্টমেট্রো-ড, ১১-৩৪৩৬ কভার্ডভ্যানটি উদ্ধার করেন এবং পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫) এর ফেলে রাখা রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭ কভার্ডভ্যানটি আটককৃত আসামীর দেখানো মতে সনাক্তপূর্বক উদ্ধার করেন। উদ্ধারকৃত বড় কভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭) তে থাকা ৩৯১ বস্তা চিনি ও ছোট কভার্ডভ্যান (রেজিঃ নং-চট্টমেট্রো-ড- ১১-৩৪৩৬) তে থাকা ১২৯ বস্তা চিনি সহ সর্বমোট ৫২০ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করিয়া সর্বমোট (৫০  ৫২০) = ২৬,০০০ কেজি অর্থ্যাৎ ২৬ টন চিনি (যার প্রতি বস্তার গায়ে তীর-১৯৭২ পরিশোধিত চিনি, যাহার প্রস্তুতকারক, মোড়কজাতকারী ও বাজারজাতকারী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ উত্তর রূপসী, রূপগঞ্জ, নারায়নগঞ্জ, বাংলাদেশ লেখা আছে) চোরাই সন্ধিগ্ধ আলামত হিসাবে ০২ টি কভার্ডভ্যান সহ ইং ২৪/০৩/২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, আটককৃত ড্রাইভার ও পলাতক ড্রাইভার পরস্পর যোগসাজোসে ইং ২৩/০৩/২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীনস উত্তর রূপসী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ নামক মিল হতে ৫২০ বস্তা চিনি বোঝাই করে চট্টগ্রাম কালুরঘাট বিসিক শিল্প নগরী পেপসি কোলা ফ্যাক্টরীতে পৌছানোর নির্দেশনা থাকলেও তারা উক্ত মালামাল সমূহ অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার লক্ষ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। উক্ত মালামালের প্রকৃত মালিকের সাথে যোগাযোগসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category