সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান খোরশেদ আলম

মো শান্ত খান
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৫ Time View

বিশেষ প্রতিনিধি::সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলম। আজ (বৃহষ্পতিবার) দুপুরে সাভার প্রেসক্লাবে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাভার পৌরসভার অপরিকল্পিত রাস্তা, ড্রেন উপচিয়ে পানি পড়া এবং পৌরবাসীর নানা দূর্ভোগ এখন আমাদের নিত্য সঙ্গী। এসব সংবাদ নিয়মিত প্রকাশ পেলে তা সকলের নজরে আসবে। এতে করে পৌরবাসী উপকৃত হবেন।

তিনি সাংবাদিকদের সাহসিকতার সাথে কাজ করতে আহবান জানান। এতে বিএনপির সকল নেতা-কর্মী পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মোহাম্মদ আজিজুর রহমান, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,

সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক অরূপ রায়, এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপকোর রহমানসহ অনেকে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category