সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সাভারকে একটি স্মার্ট সাভার হিসেবে গড়ে তুলতে চাই-খোরশেদ আলম

মোঃ শান্ত খান
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮৬ Time View

বিশেষ প্রতিনিধি::সাভারে সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যার পর সাভারের সোবহানবাগ এলাকায় জাতীয় মাশরুম সেন্টারের প্রশিক্ষণ একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন,আগামী পৌর নির্বাচনে আমি যদি মেয়র হতে পারি তাহলে সাভারকে আমি একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো। সর্বোচ্চ নিরাপত্তায় পৌর একালাকার প্রতিটি রাস্তাঘাট সিসিটিভির আওতায় আনা হবে। যাতে করে কোথাও কোনো অপরাধ সংগঠিত হতে না পারে। আমি আপনাদের একটি গ্রিন সাভার ক্লিন সাভার উপহার দিতে চাই।

 

সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ অলিউর রহাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোবহানবাগ জামে মসজিদের সভাপতি মাজহারুল হক আমিনুর,সোবহানবাগ সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান মজলিস দুলাল,সহ-সভাপতি মোঃ আঃ রহমান,সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন।

 

এছাড়াও সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category