রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে

মনোয়ার ইমাম
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

কলকাতা প্রতিনিধি::আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে লালবাজার অভিযান কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযানের ডাক দেয় পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস।

আজ বৈকালে লালবাজার অভিযান কর্মসূচি তে কয়েক হাজার মানুষ মিছিল সহকারে বের হয় লালবাজার অভিমুখী লংমার্চের মাধ্যমে। তাদের দাবি অবিলম্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মহিলাদের সুরক্ষা দিতে হবে। ইস্কুল কলেজের মধ্যে শাসক দলের গুন্ডামি বন্ধ করতে হবে।

এবং পুলিশের নিস্ক্রিয় তার ফলে আজ সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইস্কুল কলেজের মধ্যে ছাত্র ও ছাত্রীরা যৌন নিপীড়ন শিকার হতে হচ্ছে। সেখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ হয়ে গেছে।

আগামী দিনে যাতে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা যায় তার জন্য এই অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে লালবাজার অভিযানে বিভিন্ন জেলা ও কলকাতার আশে পাশ থেকে হাজার হাজার ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা হাজির হয়।

আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও প্রদেশ কংগ্রেস এর রাজনৈতিক সচিব সৌরভ ঘোষ এবং প্রদেশ কংগ্রেস এর নেত্রী মায়া ঘোষ এবং কৃষ্ণা দেবনাথ আশুদি এবং প্রদেশ কংগ্রেস এর নেতা মোক্তার আহমদ ও আই এন টি ইউ সি র সভাপতি কামারুজ্জামান

প্রমোদ পান্ডে এবং প্রদেশ কৃষক ক্ষেত মজদুর কংগ্রেস এর সভাপতি শ্রী তপন দাস ও প্রদেশ কংগ্রেস এর নেতা আশুতোষ মুখোপাধ্যায় এবং সাবেক মন্ত্রী ও এম পি প্রদীপ ভট্টাচার্য ও সামিম আহমেদ এবং অন্যান্য প্রদেশ কংগ্রেস এর নেতা ও কর্মীরা।।
কলকাতা থেকে আজ বৈকাল ছয়টা নিউজ দাতা মনোয়ার ইমাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category