সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ প্রায় ৬৩ লক্ষ টাকার মালামাল জব্দ
আব্দুর রাজ্জাক,সরাইল উপজেলা প্রতিনিধিঃ-২৯ শে মে ২০২৫ আনুমানিক সকাল ৫:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এম পি হইতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভ্যানিলা ফ্লেভার পাউডার-০৬ পিস,ট্যাবলেট-৬,০৬০ পিস,ক্যামোমাইল স্প্রে-১২ পিস,মিল্ক সুথিং জেল-১১ পিস,এ্যাকু চেক ইন্সট্যান্ট- ১৩৮ বক্স,ক্যানুলা-৯,৫০০ পিস, কাতান শাড়ী-০৯ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৩ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৮০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও গত ২২শে মে থেকে -২৯মে ২০২৫ইং তারিখ পর্যন্ত সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি) এর অধিনস্থ বিভিন্ন বিওপি হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৮৯ বোতল ইস্কফ এবং ১১৫.৫ কেজি গাঁজা আটক করে। ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।
লে কর্ণেল জাব্বার আহমেদ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে মাদকদ্রব্য সহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।