শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সরকার বিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১১ Time View

সরকার বিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধি :-অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট-আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান।

সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,“সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে,এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন।পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান,সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন,“এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না,কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি।নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।

ওসি খালিদ মুনসুর বলেন,“সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ,কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category