সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক কামালের উপর হামলা

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৮ Time View

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জেরধরে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবে সহসভাপতি কামাল হোসেন রাফি এর উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা।
(রবিবার)১৮ মে সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টিতে হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আহত সাংবাদিক কামাল বাদী হয়ে
মাদক কারবারিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত হামলাকারীদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
সাংবাদিক কামালের উপর হামলা ঘটনায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে হামলা কারী মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিকগণ।

লিখত অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রুশানলে পরে। সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওনা হলে বাদাম পট্টিতে আসা মাত্রই বাদল মিয়া (৪৭)মনির মিয়া (২৫)সাব্বির মিয়া (২২)সুরত জামাল (৫২)তাদের সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারী মাদক কারবারিরা চলে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেলোয়ার হোসেন জানান,এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন,এই বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category