রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

শ্যামনগর প্রাথমিকের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষককে অনিয়মের অভিযোগ উঠেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫৩ Time View

শ্যামনগর প্রতিনিধিসাতক্ষীরা:
শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষককে বিভিন্ন অভিযোগ,অনিয়মের অভিযোগে লঘুদন্ড প্রদান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গত ২৭ নভেম্বর ২০২৩ তারিখে ৩৮.০১.০০০০.৩০০.২৭.৫৬৯.২০২৩-৪৮৮ নং স্মারকের প্রজ্ঞাপন সূত্রে জানাগেছে যে,উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা,২০১৮ এর ৩(খ) ও ৩(গ) উপবিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়নের অভিযোগে ১২ অক্টোবর ২০২৩ তারিখে ৩য়শ্রেণী/বিমা/০৮/২৩/৪১৬, মোতাবেক বিভাগীয় মামলা রুজু পূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়৷পরবর্তীতে গত ২৯ নভেম্বার ২০২৩ তারিখে লিখিত জবাব দাখিল করেন এবং ২০ নভেম্বর ২০২৩ তারিখে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করেন ৷
তাঁর লিখিত জবাব,ব্যক্তিগত শুনানীতে প্রদত্ত বক্তব্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সার্বিক বিবেচনায় তাকে বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ” লঘুদন্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়৷সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা,২০১৮ এর বিধিমালা ৪ (২)(ঘ) অনুযায়ী “বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমতিকরণ” অর্থাৎ তার বর্তমান মূলবেতন ২৭৪৩০/-হতে ১৬০০০/-টাকায় অবনমিতকরণ দন্ড প্রদান করেন কর্তৃপক্ষ৷তার বেতন ১৬০০০/-টাকায় নির্ধারিত হবে এবং এই দন্ডাদেশ ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে এবং পরবর্তী ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে।অবনমিতকরণ বেতন ভবিষ্যতে তিনি বকেয়া হিসেবে প্রাপ্য হবেন না।তৎসঙ্গে তার অনুপস্থিতকাল ২৩ জানুয়ারী ২০২৩ থেকে ২ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত বিনাবেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করেন ৷

উপজেলা শিক্ষা অফিসার মো:শাহিন হোসেন বলেন, উপরের নির্দেশনা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।জেলা শিক্ষা প্রাথমিক অফিসার হোসনে ইয়াসমিন করিমী মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category