রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক

রফিকুল ইসলাম রফিক
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ::কুড়িগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইম আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন, জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের আট বছরের ওই শিশু ছাগলের জন্য বাড়ী অদূরে ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়।

এসময় একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র সাইম আলী শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে আনা হলে মা-বাবাকে সব ঘটনা জানায়।

ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হলে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইমকে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category