বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

মনির হোসেন
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৪ Time View

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার১৬মে রাতে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলের শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) ও শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বজনরা জানিয়েছেন, শ্যামলাগাছি মাদ্রাসার সামনের রাস্তায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলে থাকা ৫ জন সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।#
প্রেরক:-

মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-১৭/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category