বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

লালপুরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ Time View

নাটোরের লালপুর থেকে :জীবন আহাম্মেদ শিমুল:- নাটোরের লালপুরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার সকল ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম পর্যায়ে মাটির রাস্তা নির্মাণ কাজ চলমান আছে । কাজ দেখতে গিয়ে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে,সরকারী নিয়ম অনুযায়ী কর্মসংস্থান কর্মসূচির আওতায় যারা কাজ করেন তারা নির্দিষ্ট সময়ে প্রকল্পে গিয়ে তাদের মাটির রাস্তা নির্মাণ কাজ শুরু করবেন এবং সময় মত শেষ করে কাজ ছুটি করবেন । তবে,বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র।
উপজেলার দূয়ারিয়া ইউনিয়নের তিনটি প্রকল্পে তিন ভাগে মোট কাজ করেন ৭৬ জন উপকারভোগী । প্রকল্পগুলো ঘুরে দেখা যায় অনিয়মের মহাউৎসব চলছে একটি প্রকল্পে, সেই প্রকল্পটি হলো রাকসা কবর স্থান হয়তে উত্তরে মজনুর বাড়ি অভিমুখি এবং টিটিয়া বাতেনের বাড়ি হয়তে সাহিদের বাড়ী অভিমুখি মাটির রাস্তা নির্মান প্রকল্প। প্রকল্পটিতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৪,৬৬,০০০/- টাকা এই প্রকল্পে ২৯ জন কাজ করার কথা থাকলেও কাজ করছেন মাত্র ১৪থেকে ১৮ জন।৬ থেকে ৭জন লোক কাজ করেন প্রকল্প কমিটির চেয়ারম্যান,ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সিম ক্ষেত এবং ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু’র ভুট্টা ক্ষেতে। বাদ বাকি কেও প্রকল্পে কাজে আসেনা।
এবিসয়ে যানতে চাইলে প্রকল্প কমিটির চেয়ারম্যান,ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম কাজের সকল অনিয়ম স্বীকার করে বলেন তাদের ব্যাক্তিগত কাজের লোক না থাকায় তারা এমনটি করেছে। এমন অনিয়মের কথা উপজেলা প্রকল্প পরিচালককে জানালে তিনি বলেন,প্রকল্পের লোক দিয়ে চেয়ারম্যান মেম্বারের ব্যাক্তিগত কাজ করানোর কোনো সুযোগ নেই। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে এবং যারা কাজ করেনা তাদের নাম বাতিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category