রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার

সাধীন আলম হোসেন
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৭ Time View

নাটোর প্রতিনিধি::নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামী মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার (৩রা মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া পদ্মার চর এলাকার অভিযান চালিয়ে আসামী মনির সরদারকে গ্রেফতার করে।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদারের গ্রেফতারের খবরে বিলমারিয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির ফিরেছে বলে জানা গেছে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামী মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আজ (রোববার) তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category