বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক ও চূড়ান্ত আবেদনের সময় প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

রাবি প্রতিনিধি:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন আগামী ২৬ জানুয়ারি শুরু হবে। রবিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান,আগামী ৮ জানুয়ারি সকাল ১২টা থেকে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তিচ্ছু এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা
২৬-০১-২০২৩ থেকে ২৯-০১-২০২৩ পর্যন্ত। দ্বিতীয় দফা: ১-০২-২০২৪ থেকে ৩-০২-২০২৪ পর্যন্ত। তৃতীয় দফা: ৬-০২-২০২৪ থেকে ৭-০২-২০২৪ পর্যন্ত। চতুর্থ দফা: ১০-০২-২০২৪ থেকে ১১-০২-২০২৪ পর্যন্ত।

মানবন্টন
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা,দ্বিতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা,তৃতীয় গ্রুপের পরীক্ষা বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং চতুর্থ গ্রুপের পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের ভর্তি পরীক্ষার সময়কাল এক ঘণ্টা।

অধ্যাপক প্রদীপ কুমার বলেন,আগামী ৫ মার্চ ‘সি’ (বিজ্ঞান) ইউনিট,৬ মার্চ‘এ(মানবিক) ইউনিট এবং ৭ মার্চ‘বি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category