সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

রাজশাহীর আলোকিত হত্যা মামলার আসামি কক্সবাজারে আটক ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৭ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজার  কলাতলী সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় র‍্যাব-৫ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযান পরিচালনা করে, রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সম্পর্কের জেরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলামিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আজহারের পুত্র মো. আলামিন (৩৫). মো. আরফান আলীর পুত্র মো. শহিদুল ইসলাম (২৫), আজির উদ্দিনের পুত্র মো. শাহাবুর (৩০), মো. গবির উদ্দিনের পুত্র মো. রিপন (২৫) ও মো. মেহের আলীর পুত্র মো. মেহেদী হাসান বাটুল। তারা সকলেই দুর্গাপুর তরিপতপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ এপ্রিল রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মো. মকুবল হোসেনসহ গ্রামের লোকদের উপর অতর্কিত হামলা করে। এতে মকবুল হোসেন গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আসামিদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আসামিরা সুকৌশলে নিজেদের দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখে। আসামিদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণ বিক্ষোভ করে।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর রাতে র‍্যাব-৫ ও র‍্যাব-১৫ এর যৌথ দল কক্সবাজারের কলাতলী সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আলামিনসহ এজাহারনামীয় পলাতক পাঁচজনকে গ্রেফতার করে। আসামিদের রাজশাহী জেলার দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category